আর্টস

৩১ জুলাই শুক্রবার, কেমন যাবে আপনার আজকের দিন

বিনোদন ডেস্কঃ

মেষ রাশি (মার্চ ২১ থেকে এপ্রিল ২০ অথবা চৈত্র ৮ থেকে বৈশাখ ৭):

রোগের জন্য কষ্ট বাড়তে পারে। বাড়িতে হঠাৎ প্রচুর অতিথি আসতে পারে। প্রাথমিক শিক্ষার জন্য সময়টা খুব উপযুক্ত। চাকরিজীবীদের জন্য সময়টা অনুকূল। আজ আপনার সঙ্গে ভাল কিছু হতে পারে। আজ সারা দিন ব্যবসা নিয়ে মনে একটু ভয় কাজ করবে। সন্তানদের জন্য ভাল কিছু খবর আসতে পারে। সংসারে ধৈর্য বজায় রাখতে হবে। হজমের গণ্ডগোল হতে পারে। মায়ের শরীরের জন্য খরচ বাড়বে।

বৃষ রাশি (এপ্রিল ২১ থেকে মে ২০ অথবা বৈশাখ ৮ থেকে জ্যৈষ্ঠ ৬):

ধর্ম সংক্রান্ত কোনও আলোচনা থেকে মানসিক শান্তি। আজ অযথা খরচ হতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে। উচ্চ এবং প্রাথমিক স্তরের বিদ্যার্থীরা শুভ ফল লাভ করবেন। আত্মীয়দের থেকে খুব সাবধানে থাকুন, ঠকতে হতে পারে। আজ সবার সঙ্গে কথা খুব বুঝে বলবেন, অপমানিত হওয়ার আশঙ্কা আছে। কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। বয়সে ছোট কারও কাছ থেকে কোনও বিষয়ে সাহায্য পেতে পারেন।

মিথুন রাশি (মে ২১ থেকে জুন ২০ অথবা জ্যৈষ্ঠ ৭ থেকে আষাঢ় ৬):

কোনও নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে। চিন্তা বৃদ্ধি পাবে। আজ সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। প্রেমে বাধা এলেও সঙ্গে আনন্দও থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। আজ সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। বাড়ি তৈরির শুভ সময় দেখা যাচ্ছে। পেটের সমস্যা থাকবে। পরিবারে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

কর্কট রাশি (জুন ২১ থেকে জুলাই ২০ অথবা আষাঢ় ৭ থেকে শ্রাবণ ৫):

কর্মস্থানে একটু সাবধানে কাজ করুন, কোনও রকম আঘাত লাগতে পারে। বিয়ের কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনের সময়টা খুব ভাল। বেড়াতে যাওয়ার জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। আজ কোনও কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। আজ কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য।

সিংহ রাশি (জুলাই ২১ থেকে অগাস্ট ২০ অথবা শ্রাবন ৬ থেকে ভাদ্র ৫):

সকাল থেকে বুকের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। অপরের কোনও কথার জন্য অশান্তি বাড়তে পারে। আজ পুরনো দিনের কোনও আশা ভঙ্গ হতে পারে। আজ সন্তানের কোনও ভাল জিনিস আপনাকে অবাক করবে। আজ বিনিয়োগি ব্যবসায় ভাল ফল ভাল পাবেন। খরচ কম হবে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব প্রতিকূল। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে।

কন্যা রাশি (আগস্ট ২১ থেকে সেপ্টেম্বর ২০ অথবা ভাদ্র ৬ থেকে আশ্বিন ৫):

মামলার ব্যাপারে খরচ বাড়তে পারে। আজ বন্ধুদের কথায় আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। রাস্তায় যানবাহনে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় সংসারে অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। আজ সারা দিন কোনও কারণে চিত্ত চাঞ্চল্য থাকবে। কারও কাছ থেকে খুব মূল্যবান বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। সাধু সেবায় মানসিক শান্তি।

তুলা রাশি (সেপ্টেম্বর ২১ থেকে অক্টোবর ২০ অথবা আশ্বিন ৬ থেকে কার্তিক ৫):

কর্মচারী নিয়ে বিবাদ বাধতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ায় উপকার পাবেন। কারও বিয়ের খবরে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কিছু চুরি হতে পারে। উচ্চাশা থাকলে আজ সেটা সফল হতে পারে। মামলা মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো কোনও শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন।

বৃশ্চিক রাশি (অক্টোবর ২১ থেকে নভেম্বর ২০ অথবা কার্তিক ৬ থেকে অগ্রহায়ন ৬):

পড়াশোনার জন্য দিনটি খুব ভাল। চাকরিজীবীদের জন্য সময়টা বিশেষ অনুকূল। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। কোনও মানসিক উদ্বেগ থাকলে সেটা কেটে যেতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। আজ সারা দিন কাজ কর্ম বা ব্যবসা নিয়ে কোনও সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

ধনু রাশি (নভেম্বর ২১ থেকে ডিসেম্বর ২০ অথবা অগ্রহায়ণ ৭ থেকে পৌষ ৬):

আজ ব্যবসায় কোনও শুভ খবর আসতে পারে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শরীরে ক্লান্তি বাড়বে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সন্তানদের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেমে আঘাত পাওয়ার আশঙ্কা। সমাজের জন্য কিছু করার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে।

মকর রাশি (ডিসেম্বর ২১ থেকে জানুয়ারি ২০ অথবা পৌষ ৭ থেকে মাঘ ৭):

কাজের ব্যাপারে কোনও শুভ খবর আসতে পারে। আজ শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন। জমি কেনাবেচায় প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে। কোনও কাজের জন্য নিচু হতে হবে। ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ। আর্থিক সুবিধা পেতে পারেন। বাড়িতে কোনও কাজের জন্য সম্মান নষ্ট।

কুম্ভ রাশি (জানুয়ারি ২১ থেকে ফেব্রুয়ারি ২০ অথবা মাঘ ৮ থেকে ফাল্গুন ৮):

আজ বাড়িতে কোনও দামি জিনিস নষ্ট হতে পারে। অসৎ সঙ্গ ত্যাগ না করলে সংসারে সমস্যা দেখা দেবে। কর্মে বদলির সম্ভবনায় মানসিক চাপ। আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করা মুশকিল হবে। আপনার অজান্তে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর উস্কানিতে সংসারে অশান্তি। শত্রুপক্ষকে আজ মানিয়ে চলাই শ্রেয়। বিদ্যার্থীদের উন্নতি অপেক্ষা করছে।

মীন রাশি (ফেব্রুয়ারি ২১ থেকে মার্চ ২০ অথবা ফাল্গুন ৯ থেকে চৈত্র ৭):

প্রবাসী কেউ আসার খবর পেতে পারেন। বিপদে এলে বুদ্ধি স্থির রাখুন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেমে সুখের সময়। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে সংসার জীবনে জট খুলে যেতে পারে। ব্যবসায় সফলতা পেতে একটু বেগ পেতে হতে পারে। পারিবারিক ক্ষেত্রে প্রতিকূলতা কেটে যেতে পারে। নিজের পাওনা পেতে ভোগান্তি হতে পারে। সাধু সঙ্গে গিয়ে মানসিক শান্তি। আত্মীয়দের নিয়ে চিন্তা থাকবে।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা