সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

জেলা প্রতিনিধি : মুন্সীগঞ্জের সদরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ট্রেন দুর্ঘটনায় তিনজন বরখাস্ত

শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলো- ওই এলাকার দিনমজুর নূরে আলমের ছেলে আল-আমিন (৬) ও মেয়ে মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা

পুলিশ ও নিহতদের স্বজনরা বলেন, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে সন্ধানে নামেন স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা