ফাইল ছবি
সারাদেশ

২ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি: রাঙামাটির লংগদু উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ২ সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

আরও পড়ুন: মদিনায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

শনিবার (১৮ মে) সকালে সদর ইউনিয়নের বড় হারিহাবা এলাকার মনপুতি বাজার সংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তিনক চাকমা (৫০) ও ধন্যরাম চাকমা (৪০)। তারা ইউপিডিএফ-প্রসীত গ্রুপের চাঁদা কালেক্টর।

জানা যায়, শুক্রবার (১৭ মে) রাতে ইউপিডিএফের ২ কালেক্টর মনপুতি বাজার এলাকায় একটি বাড়িতে অবস্থানের খবর পেয়ে সকাল ৯ টার দিকে প্রতিপক্ষরা সেখানে গিয়ে ২ জনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

আরও পড়ুন: ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে লংগদু থানার ওসি হারুন অর রশীদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি অনেক দুর্গম হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগবে। তারা পৌঁছালে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে হত্যাকাণ্ডর জন্য জেএসএস গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে জেএসএস গ্রুপ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা