সংগৃহীত ছবি
সারাদেশ

চুয়াডাঙ্গায় অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার রেলস্টেশন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) লাশ উদ্ধার করেছে রেল পুলিশ।

আরও পড়ুন: হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (২৮ মে) রাত ৩ টার দিকে রেল ফাঁড়ি পুলিশ তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বৃদ্ধের গায়ে ক্রিম কালারের ফতুয়া এবং ঘিয়ে কালারের চেক লুঙ্গী রয়েছে। চুয়াডাঙ্গা রেল পুলিশ ফাঁড়ির সদস্য মফিজুল সঙ্গীয় ফোর্সসহ তাকে হাসপাতালে রেখে যান।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় বাইক আরোহী নিহত

সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, রাতে খুলনা থেকে ঢাকাগামী কোনো এক ট্রেন থেকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের প্লাটফর্মে অজ্ঞান অবস্থায় কে বা কারা নামিয়ে রেখে যায় বলে তারা জেনেছেন। এরপরই রেল পুলিশ হাসপাতালে রেখে গেছে। ধারণা করা হচ্ছে ট্রেনের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন অজ্ঞাত এই বৃদ্ধ।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা