ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধার ২ উপজেলায় চেয়ারম্যান রেজা ও টিপু

গাইবান্ধা প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে গাইবান্ধার সাদুল্লাপুরে মো. রেজাউল করিম রেজা ও সুন্দরগঞ্জে মোস্তফা মহসিন সরদার টিপু চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: মন্ত্রী-এমপির লোক হলেও ছাড় নয়

বুধবার (২৯ মে) রাতে সহকারি রিটানিং অফিসার ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওছার হাবীব এবং সহকারি রিটানিং অফিসার ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম নিজ নিজ কার্যালয়ের হলরুমে এ ফলাফল ঘোষণা করেন।

সাদুল্লাপুর উপজেলা পরিষদে মো. রেজাউল করিম রেজা (আনারস প্রতীক) ৩০ হাজার ২১৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সাআদাত শাহ মো. ফজলুল হক রানা (মোটরসাইকেল প্রতীক) ২৯ হাজার ৫৯০ ভোট পেয়েছেন।

আরও পড়ুন: রাস্তাঘাট পুনর্গঠনে কাজ করছে সরকার

অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় পরিষদে মোস্তফা মহসিন সরদার টিপু (লাঙ্গল প্রতীকে) ২৭ হাজার ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. খয়বর হোসেন সরকার (হেলিকপ্টার প্রতীকে) ২১ হাজার ৯১৮ ভোট পেয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা