সংগৃহীত ছবি
সারাদেশ

টিলা ধসে ৩ জনের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সিলেট জেলায় ইসলামপুরের চামেলীবাগ আবাসিক এলাকায় টিলা ধসে মাটিচাপা পড়া একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।

আরও পড়ুন: সিলেটে পাহাড়ধসে নিখোঁজ ৩

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- করিম উদ্দিন, তার স্ত্রী রুজি বেগম ও তাদের ৬ মাস বয়সী শিশুসন্তান তানিম।

প্রসঙ্গত, এর আগে ভোর ৬টার দিকে টিলা ধসে একটি আধাপাকা বাড়ির ওপরে পড়ে। এতে ৫ জন মাটিচাপা পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম জানান, ভোরে বিকট শব্দে টিলা ধসে পড়ে। এতে দুই পরিবারের ৫ জন মাটিচাপা পড়েন। ২ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও ৩ জনের লাশ উদ্ধার করেছে সেনাবাহিনীর উদ্ধারকারী দল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা