সংগৃহীত ছবি
সারাদেশ

অজ্ঞানপার্টির হাতে সবজি বিক্রেতার মৃত্যু

জেলা প্রতিনিধি: যশোর জেলায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন সামছুল হক (৫৫) নামের এক সবজি বিক্রেতা।

আরও পড়ুন: স্বামীকে বাঁচাতে স্ত্রী নিহত

সোমবার (১০ জুন) ভোরে চৌগাছা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সামছুল হক ঝিনাইদহের মহেশপুর উপজেলার মকজধরপুর গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে। চৌগাছা সরকারি হাসপাতালে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: সৈকতে প্যারাসেইলিং বন্ধ

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (৯ জুন) সামছুল হক যশোর শহরে সবজি বিক্রি করতে যান। বিকেল ৩টার দিকে তিনি পালবাড়ি হতে বাড়ির উদ্দেশে চৌগাছার বাসে ওঠেন। ধারণা করা হচ্ছে বাসে উঠার পর তাকে অজ্ঞানপার্টির সদস্যরা চেতনানাশক কিছু একটা খাওয়ায়। এরপর তিনি অচেতন হলে তার কাছে থাকা টাকা-পয়সা লুট হয়। পরে বাসটি চৌগাছায় পৌঁছালে অচেতন অবস্থায় কাউন্টারের সদস্যরা সামছুলকে হাসপাতালে ভর্তি করেন। রাতে কিছুটা জ্ঞান ফিরলে পরিচয় জানা গেলেও পরে তিনি আবারও জ্ঞান হারিয়ে ফেলেন।

চৌগাছা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, রোববার বিকেলে বাস কাউন্টারের লোকজন অজ্ঞাত পরিচয়ে তাকে ভর্তি করেন। রাতে জ্ঞান ফিরলে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়। অধিক মাত্রায় চেতনানাশক খাওয়ানোর কারণে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা