সংগৃহীত ছবি
সারাদেশ

কর্ণফুলীতে পড়ে নিখোঁজ ২

জেলা প্রতিনিধি : চট্টগ্রামের কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে পড়ে ২ জন নিখোঁজ হয়েছে।

আরও পড়ুন : গাড়িচাপায় প্রাণ গেল শ্রমিকের

শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে নিখোঁজের খবর পেয়ে তল্লাশি শুরু করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, শনিবার বিকেলে সাম্পান থেকে পড়ে দুজন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট থেকে টিম ঘটনাস্থলে পৌঁছে। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেয় আগ্রাবাদের ডুবুরি টিম। এখনো তল্লাশি চলছে। নিখোঁজ যাত্রীদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন : ১১ অঞ্চলে বৃষ্টির আভাস

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সাব অফিসার জসিম উদ্দিন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নিয়ন্ত্রণ কক্ষে দুজন নিখোঁজের সংবাদ আসে। এরপর কালুরঘাট ও আগ্রাবাদ থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান, সাম্পানটিতে ফেরির ধাক্কা লাগায় দুর্ঘটনা ঘটেছে। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত নয় বলে জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা