সংগৃহীত
সারাদেশ

মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: নাটোর জেলার লালপুরে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবিনা খাতুন (৩২) ও রোকেয়া খাতুন (৩) নামের মা-মেয়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার লালপুর-বাঘা আঞ্চলিক সড়কের রহিমপুর জামতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাজমিস্ত্রির

নিহতরা হলো- লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের উধনপাড়া এলাকার মাহাবুব আলমের স্ত্রী ও তার মেয়ে।

লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রহিমপুর জামতলা এলাকায় রাজশাহীগামী রোগীবাহী ১টি মাইক্রোবাসের সাথে বাঘা থেকে ছেড়ে আসা লালপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মা-মেয়ে মারা যায়। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি জব্দ করেন। এই ঘটনায় ঘাতক মাইক্রোবাস চালককে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা