সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় রাস্তা সংস্কারে বাধার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় রাস্তা সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি কর্মকর্তা ইফতেখার আল মামুন গংদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াঁগাও গ্রামে।

আরও পড়ুন : কোটা বাতিল নিয়ে আপিল শুনানি কাল

এই ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, বি আর এস ম্যাপ অনুযায়ী সরকারি হালট রাস্তাটি কোথাও সতের ফিট কোথাও দশ ফিট। সরকারি বরাদ্দ দিয়ে রাস্তাটি ছয়ফিট ইটের সলিং করা হয়, বাকী জায়গা মাটি দিয়ে বরাট করে রাস্তা ঠিক রাখতে হবে।

কিন্তু তা করতে দেয়নি ইফতেখার আলম মামুন গংরা। তারা ইটের সলিং ঘেষে চারা রোপণ করে দিয়েছে। অভিযুক্ত ইফতেখার আল মামুন বলেন, আমি আমার জমিতেই চারা রোপণ করেছি। পারিবারিক কারণেই আমি রাস্তার জমি ছাড়ছিনা।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

স্থানীয় ইউপি সদস্য শাহাদাত শিকদার জানান, আমরা বিষয়টি মিমাংসা করার চেষ্টা করেছি কিন্তু পারিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, অভিযোগ পেয়েছি। সহকারী কমিশনারকে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা