সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি: ভোলা জেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সালাউদ্দিন মাঝি (৩৬) নামের ১ জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নদীতে পড়ে তার ছেলে মো. শাহিন (১১) নিখোঁজ রয়েছেন। এতে আহত হয়েছেন লিটন মাঝি নামের আরও ১ জন।

আরও পড়ুন: সৈকতে যুবকের লাশ উদ্ধার

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ারহাট সংলগ্ন মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কোড়ারহাট বেড়িবাঁধ এলাকার আব্দুর রশিদ মাঝির ছেলে।

নিহতের চাচাতো ভাই হারুন মাঝি বরেন, নিহত সালাউদ্দিন মাঝির নেতৃত্বে তার ছেলে শাহিন ও স্থানীয় মাঝি লিটনকে নিয়ে সোমবার বিকেলে মেঘনা নদীতে মাছ ধরতে নামেন। এরপর হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সালাউদ্দিন মাঝি মারা যায়। এ সময় আহত হয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় ছেলে শাহিন। তাদের সাথে থাকা লিটন মাঝিও আহত হয়। এর পরে স্থানীয় জেলেরা মিলে সালাউদ্দিন মাঝির লাশ ও আহত লিটন মাঝিকে তীরে নিয়ে আসেন। এই ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ছেলে শাহিন।

আরও পড়ুন: টঙ্গীতে থানার সামনে ট্রাকে আগুন

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রজমান পাটওয়ারী এই ঘটনার সত্যত নিশ্চিত করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

বিয়ের দাওয়াত না পাওয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার কাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেও...

পাকিস্তানে দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট, মানুষের ভোগান্তি চরমে

প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়ার পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা