সংগৃহীত ছবি
সারাদেশ

শরীয়তপুরে শ্রমিক সমাবেশ

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা অটোরিক্সা ও ইজিবাইক চালক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : বেড়েছে কাপ্তাই হ্রদের পানি

শ্রমিক নেতা হেমায়েত হোসেন লাভলু খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সরদার একেএম নাসির উদ্দীন কালু। বিশেষ অতিথি ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আব্দুস সালাম, সহ-সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম কাশেম, দপ্তর সম্পাদক এ্যাড. কামরুল হাসান।

সমাবেশে প্রধান অতিথি সরদার একেএম নাসির উদ্দীন কালু উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দের কন্ঠ ভোট নেন। এতে কন্ঠ ভোটে শরীয়তপুর জেলা অটোরিক্সা ও ইজিবাইক চালক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নির্বাচিত হন, বিশিষ্ট শ্রমিক নেতা হেমায়েত হোসেন লাভলু খান।

আরও পড়ুন : অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলার প্রবাসী কল্যাণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক এ্যাড. এনামুল হক, জেলা যুবদল নেতা আলী আহম্মেদ মোল্লা, শ্রমিক দল নেতা সরদার চান মিয়া, সমাজ সেবক ও শ্রমিক নেতা মোফাজ্জেল ঢালী, সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মাল, ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম বেপারী, যুবদলের প্রচার সম্পাদক রুবেল মোল্লা সহ বিপুল সংখ্যক শ্রমিক নেতৃবৃন্দ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা