সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু

জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন: বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বটতলা এলাকায় বরিশাল-ঝালকাঠি মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় সরোয়ার খান গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

নলছিটি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা