সংগৃহীত ছবি
সারাদেশ

পাচারের সময় ইলিশ জব্দ

জেলা প্রতিনিধি : কুমিল্লায় অবৈধভাবে ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

আরও পড়ুন : কারখানায় আগুন দিল শ্রমিকরা

বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা সীমান্ত থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত ২

বিজিবির সুলতানপুর বিওপির একটি সূত্র জানায়, বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৬০ বিজিবির সুলতানপুর বিওপির একটি দল। এ সময় বিজিবি অবস্থান টের পেয়ে খাড়েরা সীমান্ত এলাকায় চোরাকারবারি ৩১ বক্স বাংলাদেশি ইলিশ রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৯২ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দের পর ইলিশগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা