সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে কিশোরসহ নিহত ২

জেলা প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় ২ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৫)।

আরও পড়ুন : ৬ আঞ্চলে ঝড়ের আভাস

স্থানীয়রা জানায়, বজ্রপাতের সময় ভিত্রিখেল ববরবন্দ গ্রামের আব্দুল মান্নান মাঠে কাজ করছিলেন। এ সময় তিনি বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। একইভাবে নিজ বাড়ির সামনে বজ্রপাতে মারা যায় নাহিদ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, বজ্রপাতে নিহতদের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ ঘটনায় মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বজ্রসহ বৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা