সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে নিহত ১

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে নগরবাড়িতে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে ১ কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০ টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: মুরুব্বিকান্ডে সেই বৃদ্ধা গ্রেফতার

নিহত ব্যক্তি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামে নগরবাড়ি এলাকার আমীর আলীর ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে আলমগীর বাড়ির পাশের জমিতে সবজির চারা রোপণ করতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি জমিতেই লুটে পড়েন। এরপর স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাবেক মেয়র আতাউর রিমান্ডে

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জেনেছি। পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা