সংগৃহীত ছবি
সারাদেশ

জাল চুরির অভিযোগে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলায় মাছ মারার জাল চুরির অভিযোগে তহিদুর রহমান বাঙ্গু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: পুকুরে ডুবে কিশোরের মৃত্যু

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কাউগাঁও হাটখোলা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মার নামাজের একটু আগে কয়েকজন যুবক তহিদুল ইসলামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর কাউগাও রেললাইনের পাশে বাঁশের ঝাড়ে তাকে আটকে চোর সন্দেহে ব্যাপকভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এক পর্যায়ে গুরুতর আহত হয়ে মাটিতে নুয়ে পড়লে তার প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় এক পল্লী চিকিৎসককে ডাকা হয়। কিন্তু তহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি চিকিৎসা দিতে অস্বীকৃতি জানান। পরে হামলাকারীরা কৌশলে তহিদুলকে তার বাড়ির পাশে রেখে পালিয়ে যান।

আরও পড়ুন: বিপৎসীমা ছুঁই ছুঁই তিস্তার পানি

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নিহত তহিদুলের শরীরে আঘাতের দাগ আছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অবশ্যই একটি হত্যা মামলা হবে এবং অপরাধীদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা