সংগৃহীত ছবি
সারাদেশ

গাছ চাপায় নিহত ১

জেলা প্রতিনিধি: বরগুনা জেলার বেতাগী উপজেলায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গাছ ভেঙে তার নিচে চাপা পড়ে আশ্রাফ আলী (৬১) নামে ১ ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা ছোট মোকামিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত যুবক

নিহত ব্যক্তি, বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কিসমত করুনা নামক এলাকার বাসিন্দা। তিনি পেশায় ১ জন দিনমজুর ছিলেন।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বেতাগীর ছোট মোকামিয়া নামক এলাকায় রওনা হন মৃত আশ্রাফ আলী। এ সময় হঠাৎ করে দমকা হাওয়া শুরু হলে ১টি চম্পল গাছ ভেঙে পড়ে তার নিচে চাপা পড়েন তিনি। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গাছ ভেঙে পড়ে আমরা ১ জনের মৃত্যুর খবর পেয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা