সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (১৯) ও জাহিদুল ইসলাম (১৯) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে নয়াবাড়ি এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার

নিহতরা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (১৯) এবং একই এলাকার আলমগীর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (১৯)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শুক্রবার রাতে তারা ২ বন্ধু মোটরসাইকেলে সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের দিকে যাচ্ছিলেন। এরই পথিমধ্যে হয়তো কোনো যানবাহনের ধাক্কায় কিংবা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ২জনের মৃত্যু হয়। এই খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা