সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় বিএনপি কর্মী নিহত

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় শফিকুল ইসলাম (৪০) নামে স্থানীয় এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ১

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আহম্মেদপুর বাসস্ট্যান্ডে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শফিকুল উপজেলার আহম্মেদপুর গ্রামের মৃত জনাব সরকারের ছেলে। তিনি সাবেক এমপি জেলা আওয়ামী লীগের জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে বাড়ি ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলার বাদী ছিলেন।

আরও পড়ুন : পুকুরে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, শফিকুল ইসলাম রাতে পায়ে হেঁটে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় নাটোর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী বেশ কিছু সময় মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ পিছু ধাওয়া করে বাসটি জব্দ করলে পরিস্থিতি শান্ত হয় এবং আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা