সংগৃহীত ছবি
সারাদেশ

বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) নামে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও আহত হয়েছেন একই পরিবারের ৪ জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: টোল প্লাজায় বাইক দুর্ঘটনায় নিহত ৪

নিহত মামা-ভাগনে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) ২ জনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, খুলনা-ঢাকার দিকে যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস । এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার জানান, ঘটনার পরে স্থানীয়রা হতাহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যাত্রী মুহাম্মদ দ্বীন ইসলাম (২৫) ও তার আপন ভাগনে মো. হোসাইন (১০) নামের ২ জনকে মৃত ঘোষণা করেন। এরপর আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা