সংগৃহীত ছবি
সারাদেশ

রেললাইন থেকে যুবকের লাশ উদ্ধার 

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক রাখালিয়াচালা এলাকা থেকে নিতেন্দ্র চন্দ্র দাস (৩৫) নামের ১ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) সকালে এ লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফের সড়ক অবরোধ করলেন শ্রমিকরা

নিহত যুবক, সুনামগঞ্জের শাল্লা থানার আশুয়া এলাকার ভূষণ চন্দ্র দাসের ছেলে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আজিবুর হোসেন জানান, ময়মনসিংহ জেলার ভালুকায় একটি কারখানায় চাকরি করতেন নিতেন্দ্র চন্দ্র দাস। তবে শনিবার রাতে কোনো কারণে তিনি গাজীপুর আসেন। রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেললাইনে তার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর এলাকাবাসী রেলওয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। কিন্তু ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন। এর পরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা