সংগৃহীত ছবি
সারাদেশ

মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে জয়নব খাতুন নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার

সোমবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর বাবা জুয়েল মোড়ল বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাইস কুকারে পানি গরম করছিল স্ত্রী জান্নাতুল। পানি গরম করার একপর্যায়ে পানিতে হাত রাখেন তার স্ত্রী। এ সময় শিশুকন্যা জয়নব খাতুন তার কোলে ছিল। পানি গরম হয়েছে কি-না সেটি হাত দিয়ে দেখার সময় একইসঙ্গে দুইজনই বিদ্যুতায়িত হন। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে শিশুকন্যাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান ইসলাম বলেন, শিশুকন্যার মৃত্যু হয়েছে এবং জুয়েল মোড়লের স্ত্রী এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা