সংগৃহীত ছবি
সারাদেশ

লক্ষ্মীপুরে সাদ পন্থিদের স্মারকলিপি প্রদান

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ২ দফা দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে মাওলানা সাদ পন্থি তাবলীগ জামাত।

আরও পড়ুন : দুই বাসের সংঘর্ষে নিহত ২

সোমবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের নিকট মাওলানা সাদ পন্থি তাবলীগ জামাতের অনুসারীরা স্মারকিপি প্রদান করেন। এর আগে সকাল ১০টা থেকে ধাপে ধাপে মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে ঘন্টাব্যাপি অবস্থান করেন তারা।

এসময় তারা বলেন, তাদের আমীর বিশ্বের বহু দেশে ঘুরলেও ৭/৮ বছর ধরে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হচ্ছে। এবারের ইজতেমায় যেন তাদের আমীর আসতে পারে এজন্যই তারা অবস্থান নিয়ে স্মারকলিপি পেশ করেন। আশা করছেন বর্তমান সরকার তাদের আমীরকে দেশে আসার অনুমতি দেবেন।

আরও পড়ুন : তরুণীকে হত্যায় প্রেমিক গ্রেফতার

এতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সাদ পন্থি তাবলীগ জামাতের জেলা শূরা সদস্য মুফতি হামিল উল্লাহ, ডা: আবু ইউসুফ ভুঁইয়া, আব্দুল আল হুমায়ুন সহ জেলা ও উপজেলা পর্যায়ের সাদ পন্থীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা