সংগৃহীত ছবি
সারাদেশ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জেলা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : আগামী বছরেই নতুন সরকার

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসচাপায় ট্রাক্টরে থাকা ২ শ্রমিক এবং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছে।

আরও পড়ুন : ভারত ব্যবসা বন্ধ করলে চিন্তা নেই

পুলিশ জানায়, সকাল ৭টার দিকে উপজেলার শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী আল-আরাফা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী অর্ণিবান পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ডলি আক্তার (৩০) ঘটনাস্থালেই মারা যান। এসময় আহত দুই যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের পর জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০) মারা যান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা