সংগৃহীত ছবি
সারাদেশ

কালকিনিতে ইউপি সদস্য নিহত

এসআর শফিক স্বপন , (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে মোঃ আক্তার শিকদার-(৪৮) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: করিমনে ট্রাকের ধাক্কা, নিহত ৩

শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীররাতে উপজেলার বাঁশগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে ইউপি সদস্য আক্তার শিকদারের নামে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আক্তার শিকদারের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গভীররাতে ওই এলাকায় অসহায় পরিবারের লোকজনের উপরে হামলা চালাতে গিয়ে তিনি নিহত হন।

স্থানীয় বেশ কয়েকজন গ্রামবাসী বলেন, হত্যাসহ বেশ কয়েকটি মামলার আসামি ইউপি সদস্য আক্তার শিকদার তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গভীররাতে স্থানীয় লোকজনের বসতবাড়িতে হামলা চালায়। এসময় আক্তর শিকদার নিহত হয়।

কালকিনি থানার এসআই সুশিল বলেন, আক্তার শিকদার নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা