সংগৃহীত ছবি
সারাদেশ

ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত ১

জেলা প্রতিনিধি: সিলেট জেলায় ভারত সীমান্তের ভেতরে খা‌সিয়াদের গুলিতে সবুজ মিয়া (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

আরও পড়ুন: বন্দরে চলছে নৌ ধর্মঘট

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, সবুজ মিয়াসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের এলাকায় প্রবেশ করেন। তাদের মধ্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক গাঁদা বন্দুক দিয়ে ছররা গুলি ছোড়ে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। গভীর রাতে সবুজের সহযোগীরা তার লাশ বাংলাদেশে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা লাশ পাওয়ার বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানিয়েছে।

বি‌জি‌বি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় ৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেছে বিজিবি। এ ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। সেই সঙ্গে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্যও বলা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা