সংগৃহীত ছবি
সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ইমামের মৃত্যু

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন : চালককে হত্যা করে রিকশা ছিনতাই

শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার দাড়িদহ কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে। তিনি বগুড়ার একটি মসজিদের ইমামতি করতেন।

আরও পড়ুন : বিদ্যালয় নতুন বই ও ছাড়পত্রে টাকা আদায়ের অভিযোগ

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ হাসান তার শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল বগুড়ায় যাওয়া পথে গোবিন্দগঞ্জ পৌরসভার পশ্চিম চৌমাথা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথা ও মুখ থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা