কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
সারাদেশ

গাজীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার তুমলিয়ার টেক মানিকপুরের উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কৃষক মো. শুক্কুর আলীর (৫০) বাড়ি উপজেলার পৌরসভার বড়নগর এলাকায়। তবে বিয়ের পর থেকে তিনি দীর্ঘদিন যাবত টেক মানিকপুরে তার শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বাস করছিলেন। তিনি তুমুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো. ইব্রাহিমের পিতা।

স্থানীয়রা জানায়, নিহত মো. শুক্কুর আলী ধান কাটার জন্য দুপুরে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায়। ধান কাটা অবস্থায় বৃষ্টির সাথে আকস্মাৎ বজ্রপাত হতে থাকে। এক পর্যায়ে তার উপর বজ্রপাত হলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন। পড়ে তার সাথে থাকা সঙ্গীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয়দের ভাষ্যমতে, তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও সহজ সরল মানুষ।

এ ব্যপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

আমারবাঙলা/ইউকে সাননিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা