সারাদেশ

ফ্যাসিস্ট আ.লীগ শিক্ষা ব্যবস্থার অপূরনীয় ক্ষতি করেছে: শাইন

বগুড়া প্রতিনিধি

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশিদ শাইন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষা খাতে অপূরণীয় ক্ষতি করেছে। রাজনৈতিক লেজুরবৃত্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। সেই ক্ষতি পূরণ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

সোমবার (১২ মে) দুপুরে বগুড়ার শাহজাহানপুর উপজেলার শাবরুল উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আশেকপুর ইউনিয়নের শাবরুল বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত সাংবাদিক নেতা মমিনুর রশিদ শাইন। অভিভাবক প্রতিনিধি নুরুন নবী এবং শিক্ষক প্রতিনিধি আইরিন পারভীন নির্বাচিত হয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মনোয়ার হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শাবরুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহেলা খাতুন। সংবর্ধিত অতিথির বক্তব্যে নবনির্বাচিতরা বলেন, বিদ্যালয়ে সুশৃঙ্খল পরিবেশ ফেরানো এবং দৃশ্যমান মানোন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীরা যেন শৃঙ্খলা বজায় রাখে, সেজন্য তাদের খোঁজখবর রাখতে হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা