চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ
বগুড়ায় রাজশাহী ও রংপুর বিভাগের সমাবেশ

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চাঁপাইনবাবগঞ্জে প্রস্তুতি সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সমাবেশ হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

‘অবিলম্বে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাই’ শ্লোগানে শনিবার (১৭ মে) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্কে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি মোঃ হারুনুর রশীদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল জেলা শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ।

বিএনপি নেতা ও সাবেক এমপি হারুনুর রশীদ স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের বিভিন্ন কাজের কঠোর সমালোচনা করেন এবং অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার আহবান জানান। সাবেক এমপি আরো বলেন, আদালত থেকে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। সারা বাংলাদেশে আওয়ামীলীগ মিস্টি বিতরণ করেছিল। এখন অন্তর্বর্তী সরকার আওয়মীলীগকে নিষদ্ধ করেছেন জামায়াতও বিভিন্ন জয়গায় মিস্টি বিতরণ করেছেন। যখন জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল তখন আমরা সমর্থন করিনি, তখন আমাদেরকে অনেকেই জামায়াতের দোসর বলেছিল। আজকে নিষিদ্ধের মধ্য দিয়ে দেশের সহিংসতা, অরাজকতা, দেশের গণতন্ত্রের প্রতি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয়। জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছিল তা কি বন্ধ হয়ে গেছে। যে কারণে আমি অনুরোধ করব বাংলাদেশকে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিযে সোহার্দ্য- সম্প্রীতির রাজনীতিতে ফিরে আসতে হবে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা