ছবি: বগুড়া প্রতিনিধি
সারাদেশ

বগুড়ায় সাম্য হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বগুড়ার নন্দীগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে এমএইচ কলেজ ছাত্রদল। সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি পালন করা হয়৷

রবিবার (১৮ মে) বিকেলে মনসুর হোসেন ডিগ্রি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী। সাম্য হত্যায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নবীর শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন শেহজাদ, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুব হোসেন, ছাত্রদল নেতা আফিফ হাসান, জান্নাত হোসেন, মারুফ আহমেদ, রাশেদুল ইসলাম, রাব্বী হাসান, বায়েজিদ, সাব্বির আহমেদ, বেলাল হোসেন, নাইমুর রহমান, রাকিব হাসান, জহুরুল ইসলাম, রাকিবুল, নাজমুল হাসান, সিহাব আহমেদ প্রমূখ।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা