সারাদেশ

ধর্ষকের পক্ষে দাঁড়াবে না যশোরের গণতান্ত্রিক আইনজীবী সমিতি

নিজস্ব প্রতিবেদক, যশোর : ধর্ষকের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যশোরের গণতান্ত্রিক আইনজীবী সমিতি। ধর্ষণের শিকার কোন নারী মামলা করলে তারই পক্ষেই লড়বেন সমিতির সদস্যরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সারাদেশের ধর্ষণের প্রতিবাদে গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজিত মানববন্ধন থেকে এ কথা জনানো হয়। যশোর আইনজীবী সমিতির ১নং ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় বক্তারা বলেন, ধর্ষকদের বুনো উল্লাসে কাঁপছে সারদেশ। অব্যাহত নারী নির্যাতন ও নারীর মানবাধিকার লঙ্ঘন মহামারি আকার ধারণ করেছে। শিশু, মধ্যবয়সী এমনকি বৃদ্ধারাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই পৈশাচিকতা আমাদের প্রতিরোধ করতে হবে।

‘শুধু ধর্ষক নয়; ধর্ষকদের আশ্রয় ও প্রশ্রয়দাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সকল নাগরিকের নিরাপত্তা দিতে রাষ্ট্রের জোরালো ভূমিকা গ্রহণ করতে হবে।’

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন যশোর গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, সদস্য আজিজুর রহমান সাবু, কাজী ফুরদুল ইসলাম, আমিনুর রহমান হিরু ও বাসুদেব বিশ্বাস।

তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক কামরুন নাহার কনা।

উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি চন্ডিচরণ মজুমদার, সদস্য শহীদ আনোয়ার, শরীফা বেগম, আহাদ আলী, দেবাশীষ রায় প্রমুখ।

সান নিউজ/ডিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

বাগেরহাটে ১১ দলীয় জোটের লংমার্চ ঘিরে নেতাকর্মীদের ঢল

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় জোটের লংমা...

বরিশাল বোর্ডে পাসের হারে সবার নিচে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরী...

ক্রিকেট ইতিহাসে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক রাবাদা

ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে যখন কোনো বোলার বল হাতে দৌড় শুরু করেন, তখন তি...

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিক...

বদলগাছীতে এক নার্সকে পিটিয়ে রক্তাক্ত করলো অপর দুই নার্স

যাদের হাসপাতালে আসা রোগীদের যেখানে সেবা দেওয়ার কথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা