সারাদেশ
দফায় দফায় সংবাদ প্রকাশের জের

মোরেলগঞ্জে তিন সাংবাদিকের বিরুদ্ধে সাজানো শ্লীলতাহানীর মামলা!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মকর্তা, কর্মচারি ও স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থানার বিষয়ে দফায় দফায় সংবাদ প্রকাশের জেরে ৩ জন সাংবাদিকের নামে শ্লীলতাহানীর অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তিন সাংবাদিক হচ্ছেন দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি শামীম আহসান মল্লিক দৈনিক জনকন্ঠের প্রতিনিধি গণেশ পালও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি পলাশ শরীফ ।

মামলাটি দায়ের করেছেন মোরেলগঞ্জ হাসপাতালে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া চতুর্থ শ্রেণির কর্মচারি মরিয়ম আক্তার মুনমুন। তিন সাংবাদিক মুনমুনকে ১৬ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের বারান্দায় বসে অসৎ উদ্দেশ্যে হাত ধরে টানাটানি করেছে মর্মে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার বাদি মুনমুন হাসপাতালের করনীক মাতুব্বর মো. রেজোয়ান হোসেনের ময়ে। ইতোপূর্বে রেজোয়ান হোসেনসহ হাসপাতালের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে কয়েকটি সংবাদ প্রকাশ করায় পরিকল্পিতভাবে ওই সাংবাদিকদের বিরুদ্ধে শ্লীলতাহানীর মামলাটি সাজানো হয়। যা এখন মোরেলগঞ্জে টক অব দি টাউন।

জানা গেছে, শুভরাজকাঠি গ্রামের উম্মে সালমা বেগম রেজোয়ান মাতুব্বরের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের বিষয়ে জানার জন্য গত ১৬ সেপ্টেম্বর দুপুরে সাংবাদিক গনেশ পাল, শামীম আহসান মল্লিক ও পলাশ শরীফ রেজোয়ান মাতুব্বরের বক্তব্য নেওয়ার জন্য হাসপাতালে যান। ওই সময় রেজোয়ান মাতুব্বর তার স্ত্রী, মেয়ে ও মেয়ের জামাতাকে সাথে নিয়ে তিন সাংবাদিককে পরিকল্পিতভাবে লাঞ্ছিত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। ঘটনায় হতভম্ব হয়ে ওই তিন সাংবাদিক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামকে জানানোর জন্য কার কক্ষে গেলে সেখানে বসেও সাংবাদিকদের ওপর চড়াও হন রেজোয়ান মাতুব্বর ও তার লোকজন।

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবারা পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, তিন সাংবাদিকের সাথে হাসপাতালের বারান্দায় মুনমুনের সাথে কি ঘটেছে তা তিনি দেখেননি। তবে তার কক্ষে সাংবাদিকরা বসা থাকা অবস্থায় একপর্যায়ে হট্টেগোলের সৃষ্টি হয়। যা পরে থানা পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দের হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা হয়।

সাংবাদিকদের লাঞ্ছিত করার এ ঘটনাটি মিমাংসার জন্য আলোচনায় থাকা অবস্থায় করনীক রেজোয়ান মাতুব্বর তার মেয়েকে বাদি করে সাংবাদিকদের বিরুদ্ধে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করে ফেলেন। এর একদিন পরে ২৩ সেপ্টেম্বর গণেশ পাল বাদি হয়ে সাংবাদিকদের মারধরসহ হেনস্থা করার অভিযোগে রেজোয়ান মাতুব্বরসহ ৪জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা