সারাদেশ

মুন্সীগঞ্জে অমর একুশে পালন

মুন্সীগঞ্জ প্রতিনিধি- 

অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের কাচারিতে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অমর একুশে পালনের আনুষ্ঠানিক শুরু হয়।

এতে প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

এ সময় জেলা বিএনপির সদস্য, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে, জেলা প্রশাসন সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ শহীদ বেধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে ৫২ ভাষা শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা দোয়া মোনাজাত করা হয়।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা