সারাদেশ

মাদারীপুরে সাড়ে তিনবছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের রাজৈরে সাড়ে তিনবছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। গত রোববার দুপুরে নির্যাতিতা মেয়েটিকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মহিসমারি গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনদের অভিযোগ, গত শনিবার দুপুরে মহিসমারি এলাকার পলাশ সরকারের ছেলে চন্দন সরকার (১৫) মেয়েটিকে ধর্ষণ করে

পরে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসে রাজৈর থানায়। পুলিশের পরামর্শে গত রোববার দুপুরে নির্যাতিতাকে ভর্তি করা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে সেখান থেকে গিয়ে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেয় ওই শিশু।

এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি আসামি।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ব্যাপারে রাজৈর থানায় ধর্ষন মামলা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেস্টা অব্যহত আছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা