সারাদেশ

ভোলায় কৃষি পরামর্শ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার সদর উপজেলার দক্ষিন রতনপুর গ্রামের মাঝি বাড়িতে কৃষি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের কৃষি ইউনিটের আওতায় গ্রামীন জনউন্নয়ন সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার বিকেলে অনুষ্ঠিত পরামর্শ কেন্দ্রে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হরলাল মধু ও জেলা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্র খামার বাড়ির ব্যাবস্থাপক এ এইচ এম জাকির হোসেন ও প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা আবুল হোসেন।

সভাপতিত্বে করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। উপস্থাপনা করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু।

পরামর্শকেন্দ্রে কৃষকদের বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধান দেয়া হয়। পরে ৫০জন কৃষকের মধ্যে বিনামূল্যে পেপে চারা ও নিড়ানি বিতরন করা হয়।

সান নিউজ/এটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রান্তিক নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং নারীস্ব...

জামায়াত ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে : রাশেদ খান

ক্ষমতা দখলের অভিপ্রায়ে ভারত সরকারের সাথে জামায়াতে ইসলামী যোগাযোগ বা গোপন সম...

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

রাজধানীতে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের

গার্মেন্টেসে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

কাল বকেয়াসহ নতুন পে-স্কেলে বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে নতুন পে-স্কেল অনু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা