সারাদেশ

চায়না দুয়ারি জালের দাপট, বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন খাল-বিলে চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে, যখন দেশীয় প্রজাতির মাছের প্রজননের সময়, তখনই এসব অবৈধ জালের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দেশীয় মাছের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

স্থানীয় বাসিন্দা তুহিন মৃধা বলেন,এখন বর্ষা মৌসুম মাছের প্রজননের সঠিক সময়।নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনিক অভিযান না থাকায় অসাধু জেলেরা নির্বিঘ্নে চায়না দুয়ারি জাল ব্যবহার করছেন। এ জালে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি মাছের পোনা ও ডিমও আটকা পড়ে, ফলে মাছের স্বাভাবিক প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল অবিলম্বে বছরজুড়ে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা, অবৈধ জাল জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তারা দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন।

এবিষয়ে ডাসার উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত বলেন, "প্রয়োজনীয় জনবল ও অর্থের সংকট থাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।"

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা