ছবি: সান নিউজ
সারাদেশ
ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় 

মাদারীপুরে মাদকবিরোধী  আলোচনা ও শপথ 

মাদারীপুর  প্রতিনিধি

'রুখবো মাদক, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে মঙ্গলবার ( ৪ আগস্ট ) বিদ্যালয়ের মাদকবিরোধী কমিটির উদ্যোগে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদারীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসাইন।

আলোচনা সভায় মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও পরিবারের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

পরে প্রধান শিক্ষক মোঃ কামাল হোসাইন শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় শিক্ষার্থীরা মাদক থেকে দূরে থাকা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা