সারাদেশ

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

তিমির বনিক,মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ওপর অতর্কিত হামলা চালিয়েছে সংঘবদ্ধ চোরাকারবারির দল। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪৫ হাজার টাকা সমমূল্যের ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়।

রবিবার (৮ নভেম্বর) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র আরও জানায়, গত শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধীনস্থ দত্তগ্রাম বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল। সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সাইমের ঘাট’ নামক স্থানে পৌঁছালে ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারির দল দেশীয় অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

টহল দলের নিরাপত্তা ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ১ রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবি'র নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

আইনগত পথেই শেখ হাসিনাকে ফেরানো হবে: আইনমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বর্তমান প্রশাসন পুরোপুরি আই...

যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

নোয়াখালীর সোনাইমুড়ীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

নেশার জন্য টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর বদলগাছীতে পারিবারিক জেরে গলায় ফাঁস দিয়ে শাপ...

চোরাকারবারীদের হামলার পর বিজিবি'র গুলি, বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে টহলরত বর্ডার গার্ড...

জামালগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২২০ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা