সারাদেশ

কেরানীগঞ্জে স্থানীয়দের অভিযানে মফিজের মাদক সাম্রাজ্যের পতন

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

মাদকের বিষাক্ত ছোবল থেকে এলাকার যুবসমাজকে রক্ষা করতে এবার একজোট হয়ে মাঠে নামল ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া ও পার্শ্ববর্তী এলাকার সচেতন এলাকাবাসী। এবার স্থানীয় মুরুব্বি, যুবক ও সাধারণ মানুষের উদ্যোগে কুখ্যাত মাদক ব্যবসায়ী মফিজের আস্তানা উচ্ছেদ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে মফিজের এই আস্তানায় নিয়মিত মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের মতো অসামাজিক কার্যকলাপ চলছিল, যা এলাকার পরিবেশ নষ্ট করার পাশাপাশি যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। বারবার সতর্ক করার পরও মাদক ব্যবসা বন্ধ না হওয়ায় আজ এলাকার সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে এই মাদক স্পটটি গুঁড়িয়ে দেয়।

অভিযান চলাকালীন স্পট থেকে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত যাবতীয় সরঞ্জাম উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা মাদকের আস্তানাটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এলাকাবাসীর এই সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা জানান, এলাকাকে মাদকমুক্ত করতে এই ধরনের প্রতিরোধ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।মহল।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা