সারাদেশ
বাগেরহাট যুবদলের কমিটি

সুজন সভাপতি, সোহাগ সাধারণ সম্পাদক

বাগেরহাট প্রতিনিধি

দীর্ঘদিন পরে বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাকে সভাপতি ও শেখ মনিরুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৮ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সহ-সভাপতি মনিরুজ্জামান মান্না, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান খান সবুজ, যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম আহমেদ দ্বীপ, ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক সুমন পাইক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন এমপি ১৬ নভেম্বর এই কমিটি অনুমোদন করেন। আগামী ৩০ দিনের মধ্যে বাগেরহাট জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশনা প্রদান করা হলো।

এর আগে সবশেষ ২০১৮ সালে হারুন-অর-রশীদকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ২০২৩ সালে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে বাগেরহাটে দীর্ঘদিন যুবদলের কমিটি ছিল না। দীর্ঘদিন পরে আংশিক কমিটি ঘোষণা করায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লা বলেন, জাতীয়তাবাদী দলের অভিভাবক তারেক রহমানের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এই কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। বাগেরহাট জেলা যুবদল বিগত দিনের মতো আগামী দিনেও সকল আন্দোলন সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করবে। ফ্যাসিবাদ দমনে জেলা যুবদলের প্রতিটি সদস্য রাজপথের সক্রিয় থাকবে বলে জানান এই যুবনেতা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততল বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা