সারাদেশ

ঝালকাঠি যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খানের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দুপুর দেড়টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থগিতাদেশের বিজ্ঞপ্তিটি ছড়িয়ে পড়ে। পরে যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, কয়েকজন নেতাকর্মী তাঁকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

অন্যদিকে, পদ স্থগিত হওয়া সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান তাঁর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আমি দলের নীতি-আদর্শের বিরোধী কোনো কাজ করিনি। তবুও দলীয় সিদ্ধান্ত মেনে দলের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করব।

এদিকে, জেলা যুবদলের শীর্ষ দুই নেতার পদ স্থগিতের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততল বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা