সারাদেশ

মোরেলগঞ্জে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে স্কুলের  জমি দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সদর ইউনিয়নের বি,বি আফছার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলামকে মব সৃষ্টির মাধ্যমে অবরুদ্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানটির জমি দখলের অভিযোগ উঠেছে। প্রতিবাদে ফুঁসে উঠেছে শিক্ষকরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ২টায় বিদ্যালয় চত্বরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৬৬ সালে স্থাপিত হয়ে ১ একর ৪৪ শতক জমির ওপরে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ওই বিদ্যালয়ের নিজস্ব জমিতে শিক্ষর্থীদের জন্য একটি ক্যান্টিন রুম রয়েছে। ২০২৪ সালের ৫ই আগষ্টের পর সেই ক্যান্টিন রুমটি একই এলাকার বাদুরতলা গ্রামের রুস্তুম আলী হাওলাদারের ছেলে হাছিব হাওলাদার নিজেদের জমি দাবী করে জোর পূর্বক দখল করে নেয়। এবং ভাড়া দিয়ে টাকা আদায় করছে। নতুন করে সোমবার ও তার আগের দিন হাছিব হাওলাদার বিদ্যালয় গিয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও সহকারী শিক্ষকদের সাথে অশ্লিন ভাষা ব্যবহার করে তাদের নিকট পূর্বে ক্যান্টিন ভাড়া বাবদ ২ লাখ টাকা দাবী করে টাকা না দিলে প্রধান শিক্ষককে বেঁধে রেখে টাকা আদায় করা হবে মর্মে শাসিয়ে লোকজন নিয়ে স্কুলের সামনে অবস্থান করেন। এ ঘটনার পর পরই ওই বিদ্যালয়েল প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে সমাধানের জন্য স্থানীয়ভাবে বসার জন্য বলা হয়।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আঃ হালিম, সহকারী শিক্ষক মাসুম হাওলাদার সহ শিক্ষক মন্ডলিরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কতিথ হাসিব হাওলাদার ২ দিন ধরে বিদ্যালয়ে লোকজন নিয়ে এসে শিক্ষকদের সাথে হুমকী ধামকি অশ্লিন ব্যবহার এমনকি ছুটির পরে প্রধান শিক্ষককে বিদ্যালয়ের মুল ফটকে গতিরোধ করে টাকা দাবী করে। শিক্ষার পরিবেশ কে বিনষ্ট করছে। ওই যুবকের এ ধরনের আচারনে আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের শিক্ষক সহ ছাত্র/ছাত্রীরা। এ বিষয়ে তারা উদ্ধর্তন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সমাধানের জন্য দাবী জানিয়েছেন।

হাসিব হাওলাদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, বিগত আওয়ামীলীগের আমলে তার পৈত্রিক জমি তৎকালীন বিদ্যালয়ের সভাপতি দখল করে রেখে ভাড়া দিয়েছে। গত ৫ আগষ্টের সরকার পরিবর্তনের পরে তাদের জমি তিনি দখলে নিয়েছেন। বিগত ক্যান্টিন দোকান ঘর) ভাড়ার টাকা প্রধান শিক্ষককে নিকট দাবী করে কোন সমাধান পায়নি।

এ সম্পর্কে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে অসাদাচারণ করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অধিকার কেউ রাখে না। বিষয়টি নিয়ে উভয় পক্ষকে ডাকা হয়েছে কাগজপত্র দেখে দ্রæত সমাধানের ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততল বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা