সারাদেশ

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য হাতির একটি পাল। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় হাতিগুলোকে নিরাপদে বনে ফিরিয়ে নেন। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার থাইংখালী বন বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে হাতির পালটি লোকালয়ে চলে আসে। খবর পেয়ে থাইংখালী বন বিট কর্মকর্তা আরাফাত মাহমুদের নেতৃত্বে বনকর্মী ও ইআরটি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে নিরাপদ দূরত্ব বজায় রেখে চারদিক থেকে ধীরে ধীরে হাতিগুলোকে বনের দিকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেন তাঁরা। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় হাতির পালটি গহিন বনে ফিরে যায়।

থাইংখালী বন বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, লোকালয়ে হাতি প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগ ও ইআরটি সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি ছাড়াই হাতিগুলোকে নিরাপদে বনে ফেরত পাঠানো সম্ভব হয়েছে।

তিনি জানান, খাবারের সন্ধানেই হাতির পালটি লোকালয়ে এসেছিল। এ অঞ্চলে বন্য হাতির নিয়মিত বিচরণ রয়েছে। নিজেদের চিরায়ত চলাচলের পথ ও স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবেই হাতিগুলো বিভিন্ন সময় লোকালয়ের কাছাকাছি চলে আসে।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্য হাতি তাদের চিরায়ত করিডোর ও স্বাভাবিক বিচরণক্ষেত্র ধরে এ অঞ্চলে নিয়মিত যাতায়াত করে। এ সময় হাতি দেখে আতঙ্কিত হয়ে কাছে যাওয়া বা উত্ত্যক্ত করা থেকে বিরত থাকতে হবে। লোকালয়ে হাতি প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী তারিকুল ইসলাম জানান, রোহিঙ্গা সংকট শুরুর দিকে অতিরিক্ত চাপের কারণে এ এলাকার পাহাড়গুলো প্রায় সম্পূর্ণ বৃক্ষশূন্য হয়ে পড়েছিল। পরে ২০২০-২১ অর্থবছরে সুফল প্রকল্পের আওতায় প্রায় ২২০ হেক্টর জমিতে নতুন করে বনায়ন করা হয়। দীর্ঘদিনের পরিচর্যায় গড়ে ওঠা ওই বনে এখন বন্য হাতির নিয়মিত বিচরণ ও ফিরে আসাকে বন পুনরুদ্ধারের ইতিবাচক ফল হিসেবে দেখা হচ্ছে। মানুষের জীবন ও বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা সতর্ক রয়েছেন বলেও জানান তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মহাখালীর সাততল বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা