সারাদেশ
বেকার অবস্থায় জেলেরা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচরে কোটি কোটি টাকার মাছ নষ্ট

সাইফুল ইসলাম কবির, বাগেরহাট

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিশ্ব ঐতিহ্য পূর্ব সুন্দরবনের রেঞ্জের দুবলারচরে শুঁটকি উৎপাদন কার্যক্রমে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে। বৃষ্টিতে ভিজে জেলেদের শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের দাবি, নষ্ট হওয়া মাছের আর্থিক মূল্য প্রায় ৫০কোটি টাকা। অন্যদিকে সাগর উত্তাল থাকায় গত তিন দিন ধরে মাছ ধরতে পারছেন না কয়েক হাজার জেলে। এতে তাঁদের আরও কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

শুধু দুবলারচর নয়, ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনপদেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বৃষ্টিতে দিনমজুরদের কাজ বন্ধ রয়েছে। সড়কে ভ্যান, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী চলাচল কমে যাওয়ায় স্বল্প আয়ের মানুষের উপার্জনও কমেছে।

শরণখোলার খাদা গ্রামের ভ্যানচালক খলিল, সাউথখালী গ্রামের ইজিবাইকচালক আয়নাল হোসেনসহ কয়েকজন মোটরসাইকেলচালক জানান, তিন দিন ধরে বৃষ্টির কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না। ফলে তাঁদের প্রায় কোনো আয় নেই। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে তাঁদের।

দুবলার আলোরকোল থেকে শনিবার (২১ নভেম্বর) মোবাইল ফোনে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, গত তিন দিন ধরে সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিন দিন আগে সাগর থেকে মাছ ধরে এনে শুকাতে দিয়েছিলেন জেলেরা। কিন্তু টানা বৃষ্টিতে সেসব মাছ ভিজে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। মাছ ধরতে না পারায় তাঁদের আরও কোটি টাকার আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ অবস্থা আরও দু-এক দিন অব্যাহত থাকলে ক্ষতি কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়বে। বর্তমানে জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লাসহ সুন্দরবনের আশপাশের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছেন।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, সাগরের আবহাওয়া খারাপ থাকায় গত বুধবার থেকে জেলেরা মাছ ধরতে পারছেন না। তিন দিনের বৃষ্টিতে জেলেদের বিপুল পরিমাণ কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে। এতে কোটি টাকার মাছ বিনষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

দুবলার নারিকেলবাড়ীয়াচরের মহাজন আসলাম হোসেন ও শেলারচরের মহাজন আরিফ হোসেন মিঠু জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের অবস্থা খুবই খারাপ। জেলেরা মাছ ধরতে পারছেন না। অন্যদিকে প্রবল বৃষ্টিতে শুকাতে দেওয়া বিপুল পরিমাণ মাছ নষ্ট হয়ে গেছে। এতে জেলে ও মহাজন—উভয় পক্ষই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুবলারচর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিতে জেলেদের মাছ ভিজে নষ্ট হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরা বন্ধ রেখে কয়েক হাজার জেলে সুন্দরবনের বিভিন্ন খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

টানা বৃষ্টি ও সাগরের বৈরী পরিস্থিতিতে দুবলারচরের শুঁটকি উৎপাদন কার্যক্রম কত দিন বন্ধ থাকবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন জেলে ও ব্যবসায়ীরা। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাগরে মাছ ধরতে না পারলে তাঁদের আর্থিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা