সারাদেশ

বৃদ্ধা মাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে ছেলের মারধরে বৃদ্ধা মায়ের হাত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। পুত্রবধূ ও নাতি-নাতনিদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদ করায় তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী জুলেখা বেগম (৬০)।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে ইব্রাহিম মোল্যা ময়না ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জুলেখা বেগমের অভিযোগ, তার ছেলে ইব্রাহিম প্রথম স্ত্রী বৃষ্টি ও দুই সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে নতুন স্ত্রীকে নিয়ে সংসার করতে চান। এর প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। এবং তাকে ঘর থেকে জোর করে টেনেহিঁচড়ে নামিয়ে দিয়ে ঘরে তালা ঝুলিয়ে দেয় সন্তান। এতে বাধা দেওয়ায় তাকে মারধর করে যাতে তার একটি হাত ভেঙে গেছে বলে অভিযোগ বৃদ্ধার। পুত্রবধূ ও নাতি-নাতনিদের অসহায় অবস্থার কথা বিবেচনা করে তাদের পাশে দাঁড়ানোই তার অপরাধ বলে দাবি করেন তিনি।

জানা গেছে, প্রায় ১৪ বছর আগে প্রতিবেশী ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্রে সনাতন ধর্মাবলম্বী বৃষ্টি বিশ্বাস ধর্মান্তরিত হয়ে জান্নাতুল ফেরদৌস নাম ধারণ করে তাকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বৃষ্টির অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার তিনি। দুই বছর আগে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হলে শরীরের প্রায় ২৫ শতাংশ পুড়ে যায়। এখনো দুই হাতের ক্ষত নিয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারেন না তিনি।

সম্প্রতি ইব্রাহিম দ্বিতীয় বিয়ে করে প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন বলে জানালেও বৃষ্টি জানান, তালাকের কোনো কাগজপত্র তিনি হাতে পাননি। তার অভিযোগ, নতুন স্ত্রীকে নিয়ে সংসার করার জন্য তাকে দুই সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন স্বামী। নিজের জন্মপরিবার ও ধর্মীয় পরিচয় ছেড়ে আসা বৃষ্টি এখন দুই সন্তানকে নিয়ে কোথাও যাওয়ার জায়গা খুঁজে পাচ্ছেন না।

জুলেখা বেগমের মেয়ে শেফালী পারভীনও তাঁর ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তি ও পরিবারের সদস্যদের নির্যাতনের অভিযোগ করেছেন। তিনি বলেন, তার মা, ভাবি ও ভাতিজা-ভাতিজিরা পৈতৃক বাড়িতেই থাকবেন—এটাই তিনি চান।

অন্যদিকে, ইব্রাহিমের অভিযোগ, বৃষ্টির চরিত্র ভালো নয় এবং তিনি তার সংসার ধ্বংস করেছেন। বৃষ্টিকে তালাক দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, তার মা ও সন্তানেরা তার সঙ্গেই থাকবেন। বৃষ্টি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়েছিলেন বলেও দাবি করেন তিনি।

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, জানতে পারি ইব্রাহিম তার বৃদ্ধ মাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়াসহ ঘর থেকে বের করে ঘরে তালা মেরে রেখেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে বৃষ্টি, তার সন্তান ও বৃদ্ধা মাকে ঘরে তুলে দিয়ে এসেছি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা