সারাদেশ

যৌতুকের টাকা না দেওয়ায় বর আসেনি বিয়েতে!

তিমির বনিক, মৌলভীবাজার

বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন, আমন্ত্রিত অতিথিরা এসে খাবার খেয়ে গেলেও যৌতুকের অতিরিক্ত টাকা না পেয়ে নির্ধারিত আসরে উপস্থিত হননি বর। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুক্রবার (২০ নভেম্বর) এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুকের দাবিতে হুমকির অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কনে।

কনে ওমানে অবস্থানকালে আবাছ আলী (৪০) নামে এক ব্যক্তির সঙ্গে পরিচিত হন। প্রবাসে থাকাকালে বিভিন্ন সময়ে তিনি আবাছ আলীকে ৩ লাখ ৫০ হাজার টাকা দেন। গত মাসে তারা দেশে ফিরলে উভয় পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য করা হয়।

অভিযোগ অনুযায়ী, বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। সে অনুযায়ী গত ১৯ নভেম্বর কনের বাড়িতে বরপক্ষের হাতে সাক্ষীদের উপস্থিতিতে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

বিয়ের দিন (২০ নভেম্বর) কনে বধূ সেজে অপেক্ষা করেন এবং আত্মীয়স্বজনের আপ্যায়নে প্রায় ২ লাখ টাকা খরচ হয়। কিন্তু বরপক্ষ না আসায় যোগাযোগ করা হলে তারা জানায়, মোটরসাইকেল কেনার জন্য যৌতুক হিসেবে আরও ১ লাখ ৫০ হাজার টাকা না দিলে তারা বিয়েতে আসবে না।

যৌতুকের অভিযোগ অস্বীকার করে বরের ভাই ইয়াসিন মিয়া দাবি করেন, ‘আমরা কোনো যৌতুক নেইনি। ভাইয়ের পাওনা টাকা বাবদ ১ লাখ টাকা নিয়েছি।’ তিনি আরও দাবি করেন, প্রবাসে থাকাকালেই কনের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয় জানা সত্ত্বেও তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল।

কমলগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। সামাজিকভাবে সমাধান না হলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা