সারাদেশ
উলিপুর ক্রীড়া সংস্থা

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে সাত সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফকে সভাপতি এবং এম. মতলেবুর রহমান মঞ্জুকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক এনডিসি মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উলিপুর পৌরসভার প্রতিনিধি জাহিদ হোসেন।

জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনপত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা এবং স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে নির্বাচন আয়োজন করতে হবে।

এ বিষয়ে কমিটির সদস্য সচিব এম. মতলেবুর রহমান মঞ্জু বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থবির ছিল। অ্যাডহক কমিটি অনুমোদনের মাধ্যমে সেই স্থবিরতা কাটিয়ে খেলাধুলার কার্যক্রম সচল করার সুযোগ তৈরি হয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং নতুন খেলোয়াড় তৈরি করাই তাঁদের লক্ষ্য। এ কার্যক্রম বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা