দুই টাইগার তারকা মুশফিকুর রহিম ও তামিম ইকবাল । ছবি : সংগৃহীত
খেলা
মুশফিকের বিদায়ে তামিম

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

স্পোর্টস ডেস্ক

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছিল এই উইকেটকিপার-ব্যাটারের। এরপর পেরিয়ে গেছে ২১টি বছর। দীর্ঘ এই পথচলায় তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের জার্সিতে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এবং সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার সেই দীর্ঘ ও গৌরবময় অভিযানের সমাপ্তির ক্ষণ শুরু হলো।

আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের মধ্য দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন মুশফিকুর রহিম। তারই দীর্ঘদিনের সতীর্থ এবং বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল শনিবার মুশফিকের অনুরোধেই অবসরের এই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

দেশের ক্রিকেটে মাঠ থেকে বিদায় নেওয়ার নজির খুব কমই রয়েছে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ কিংবা মাশরাফি বিন মর্তুজার মতো তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েই বিদায়ের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এবার বিসিবি প্রধানের দায়িত্বে থাকা তামিম নিজেই মুশফিককে স্ট্যাটাস লিখে বিদায় নিতে বারণ করেছেন।

শনিবার গণমাধ্যমের সামনে তামিম জানান, তিনি মুশফিককে পরামর্শ দিয়েছিলেন যেন নিজের অবসরের সিদ্ধান্তটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেই প্রকাশ করেন এবং একই সঙ্গে ফেসবুকে কোনো স্ট্যাটাস না দেওয়ার অনুরোধও করেছিলেন।

মুশফিকের শেষ টেস্ট ম্যাচকে ঘিরে বোর্ডের পক্ষ থেকে বিশেষ সব কর্মসূচির কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। বিসিবি বস ও মুশফিকের বন্ধু তামিম বলেন, দেশের ক্রিকেটে মুশফিক যে অবদান রেখেছেন, তার জন্য বিসিবির পক্ষ থেকে কেবল ধন্যবাদ জানানোই যথেষ্ট নয়; তিনি দেশের ক্রিকেটের এক অনন্য দূত এবং বহু খেলোয়াড় ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। সে কারণেই তার বিদায়কে স্মরণীয় করে রাখতে বড় পরিসরে উদ্‌যাপনের পরিকল্পনা নিয়েছে বোর্ড।

তামিম আরও বলেন, সময়ের পরিক্রমায় আরও অনেক বিষয় সামনে আসবে; তবে এখন থেকে সবার উচিত মুশফিকের ইতিবাচক দিক, স্মরণীয় মুহূর্ত এবং দেশের ক্রিকেটে তার বড় অবদানগুলোকেই তুলে ধরা।

এখন পর্যন্ত ১০৮টি টেস্ট খেলে ৭ হাজার ৬২ রান ও ১৪টি শতক ঝুলিতে পুরেছেন মুশফিক। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটের শীর্ষ পরিসংখ্যানের প্রায় সব জায়গাতেই তার নাম সবার ওপরে। এমন একজন প্রতিভাবান ক্রিকেটারের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আবেগতাড়িত তামিম জানান, মুশফিকের বিদায়ে তার মন খারাপ লাগছে, তবে এই শেষ টেস্ট ম্যাচটিকে একটি ব্যতিক্রমী ও স্মরণীয় আয়োজনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রতিও একটি বিশেষ অনুরোধ রেখেছেন তামিম—ফেব্রুয়ারিতে বিদায়ী টেস্ট মাঠে গড়ানোর আগ পর্যন্ত যেন মুশফিকের ক্যারিয়ারের সেরা ও আনন্দময় স্মৃতিগুলো নতুন করে আলোচনায় আনা হয়।

তামিম আরও বলেন, বোর্ডের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে তিনি সব সাংবাদিককে অনুরোধ করছেন যেন প্রথম টেস্ট শুরুর আগ পর্যন্ত মুশফিকের উপহার দেওয়া সুখস্মৃতিগুলো তুলে ধরা হয়। ক্যারিয়ারে কিছু হতাশা বা সমালোচনা থাকা স্বাভাবিক হলেও দেশের ক্রিকেটে তার অসামান্য অবদানকে সামনে রেখে সবাই মিলে তার অর্জনগুলো উদ্‌যাপন করার আহ্বান জানান তিনি।



সান নিউজ / রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

‘আমার খারাপ লাগে, মন খারাপ হয়’

২০০৫ সাল; মাত্র ১৬ বছর বয়সে ইংল্যান্ডের ঐতিহাসিক লর্ডস মাঠে টেস্ট অভিষেক হয়েছ...

চিতলমারীতে নিষিদ্ধ আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার সুন্দর...

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

কালকিনিতে রাতভর বসতবাড়ি ও দোকানে হামলা,অগ্নি সংযোগ,লুটপাট

মাদারীপুরের কালকিনিতে শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা